09 Sep UPSC Civil Services (Main) Examination 2026 — Bengali Literature Paper I: Question Paper | Plutus IAS
The questions below are from Bengali Literature Paper I of UPSC Civil Services (Main) Examination 2026 (held 2026-08-30) — the actual paper, which is public government content. This page carries the questions for reference and revision; model answers for this paper are not published here.
Official paper (PDF): upsc.gov.in.
- নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150) : 10×5=50 – (a) ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের যাত্রাপথটি ছকের সাহায্যে তুলে ধরুন। – (b) বাংলা ভাষার দেশী শব্দের উপর একটি নিবন্ধ রচনা করুন। – (c) বাংলা ভাষা-পরিবারের উপভাষা কয়টি? সংক্ষেপে প্রধান দুটি উপভাষার পরিচয় লিখুন। 2+(4+4)=10 – (d) নিদর্শনসহ সংক্ষেপে বাংলা ভাষার যুগবিভাগ করুন। – (e) বাংলা ভাষায় সাধু রীতির বৈশিষ্ট্যগুলির পরিচয় দিন।
- নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন : – (a) উদাহরণসহ শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করুন। 15 – (b) একালের বাংলা ভাষার বাক্য গঠন-তত্ত্ব সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। 20 – (c) বাংলা বানান সমস্যার জন্যে বাংলা বর্ণমালার দায় কতটা, উদাহরণ দিয়ে আলোচনা করুন। 15
- নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন : – (a) সামাজিক উপভাষা (Social Dialect) বলতে কী বোঝায়? সামাজিক উপভাষা উদ্ভবের বিচিত্র প্রেক্ষাপটের পরিচয় দিন। 5+10=15 – (b) বাংলা কি সংস্কৃত ভাষা থেকে সৃষ্টি হয়েছে? উদাহরণ ও যুক্তিসহ নিজের মতামত ব্যক্ত করুন। 20 – (c) বাংলা ভাষায় আধুনিক যুগের সূচনা কবে থেকে হয়েছে? আধুনিক বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য তুলে ধরুন। 3+12=15
- নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন : – (a) উচ্চারণস্থান অনুযায়ী বাঞ্ছনধ্বনির শ্রেণীবিভাগ করুন। 15 – (b) কী কী কারণে ধ্বনিপরিবর্তন হয়? বিপ্রকর্ষ, অভিশ্রুতি, সমীভবন, বিপর্যাস-এর উদাহরণ দিয়ে সেখানে কীভাবে ধ্বনিপরিবর্তন হচ্ছে, দেখান। 10+10=20 – (c) উদাহরণসহ কারক ও বিভক্তির সংজ্ঞা দিয়ে তাদের পারস্পরিকতা নিরূপণ করুন। 15 KVMS-U-BNG/25 2 # SECTION—B
- নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন : – (a) বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসে জাতীয়তাবাদী ধারার প্রবর্তক—আলোচনা করুন। 15 – (b) ঈশ্বরচন্দ্র গুপ্তকে কি যুগসন্ধির কবি বলা যায়? উদাহরণসহ আপনার মত ব্যক্ত করুন। 15 – (c) বাংলা কথাসাহিত্যে আধুনিক উপলব্ধি একটু জটিল করে এঁকেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। উদাহরণ দিয়ে আলোচনা করুন। 20
- নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন : – (a) মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ‘ময়মনসিংহ গীতিকা’র স্বাতন্ত্র্য আলোচনা করুন। 15 – (b) শিলাইদহ পর্ব রবীন্দ্রনাথের গল্পকে কেমন সমৃদ্ধ করেছিল, উদাহরণযোগে তুলে ধরুন। 20 – (c) বাংলা কবিতার ধারায় মানকুমারী বসুর অবদান বিচার করুন। 15 ★★★ KVMS-U-BNG/25 3 SB27—18
Questions reproduced from the official paper for study purposes; verify on the exam-conducting body’s official website.
- यूपीएससी/पीसीएस के लिए लोथल में राष्ट्रीय समुद्री विरासत परिसर की प्रगति समीक्षा - September 11, 2026
- Sarbananda Sonowal reviews 82% progress of National Maritime Heritage Complex in Lothal - September 11, 2026
- केरल उच्च न्यायालय ने चंदरकुंज आर्मी टावर्स के विध्वंस की निविदा प्रक्रिया को बरकरार रखा - September 11, 2026

No Comments