UPSC Civil Services (Main) Examination 2026 — Bengali Literature Paper II: Question Paper | Plutus IAS

UPSC Civil Services (Main) Examination 2026 — Bengali Literature Paper II: Question Paper | Plutus IAS

The questions below are from Bengali Literature Paper II of UPSC Civil Services (Main) Examination 2026 (held 2026-08-30) — the actual paper, which is public government content. This page carries the questions for reference and revision; model answers for this paper are not published here.

Official paper (PDF): upsc.gov.in.

  1. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন। প্রতিটি প্রশ্নের উত্তর-দান আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার উর্ধ্বসীমা 150) : 10×5=50 – (a) “শীতের ওড়নী পিয়া গিরিষের বা। বরিষার ছত্র পিয়া দরিয়ার না ॥” – (b) “প্রাণের দোসর ভাই গেল পরলোক। উদরের জ্বালা আর সোদরের শোক ॥ হাতে পদে দড়ি দিয়া বান্ধে দুই তোক। গড়াগড়ি দিয়া কান্দে রায়বার কোক ॥” – (c) “আহা মরি, সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জলিল, উজলি দশ দিশ।” – (d) “পথিক, তুমি পথ হারাইয়াছ?” – (e) “ঠাই নাই, ঠাই নাই, ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
  2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন : – (a) ‘বৈষ্ণব পদাবলী’-র পর্যালোচনায় গৌড়ীয় বৈষ্ণব দর্শনের প্রাসঙ্গিকতা কী ও কতখানি, নির্দিষ্ট পর্যায় ধরে বিশ্লেষণ করুন। 20 – (b) মুকুন্দ চক্রবর্তীর ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের কালকেতু-আখ্যানে সমাজ-ভাবনার যে পরিচয় পাওয়া যায়, পাঠ্য কাব্য অবলম্বনে তা বিশ্লেষণ করুন। 15 – (c) ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের পাঠ্য অংশ অবলম্বনে ‘জ্ঞানমিশ্রাভক্তি’-র স্বরূপ আলোচনা করুন। 15
  3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন : – (a) মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’কে কোন শ্রেণির মহাকাব্য বলা যায়? বৈশিষ্ট্যসহ আলোচনা করুন। 15 – (b) ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের পরিণতি ও চরিত্র-চিত্রণে প্রকৃতির ভূমিকা আলোচনা করুন। 20 – (c) ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের প্রাসঙ্গিক কয়েকটি কবিতা অবলম্বনে বিশ্বপ্রকৃতির সঙ্গে কবির অবিচ্ছিন্ন যোগ ও একাত্মতার বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করুন। 15 KVMS-D-BNG/26 2
  4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন : – (a) বঙ্কিমচন্দ্র তাঁর ‘সাম্য’ প্রবন্ধে স্ত্রীশিক্ষার প্রয়োজনীয়তার উপর কেন বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, আলোচনা করুন। 15 – (b) ‘ছিন্নপত্রাবলী’ অবলম্বনে ‘সৌন্দর্যের অনিবার্য শক্তি’ কীভাবে পত্রগুলির মূল প্রবণতা হয়ে উঠেছে, উদাহরণসহ আলোচনা করুন। 20 – (c) দেশের ‘শ্রীবৃদ্ধি’ এবং কৃষিলক্ষ্মী দেশের প্রতি ‘সুপ্রসন্ন’ হওয়া সত্ত্বেও বঙ্গদেশের কৃষকের দুর্দশা না ঘোচার কারণগুলি প্রাবন্ধিকের অনুসরণে বিশ্লেষণ করুন। 15 ### SECTION—B
  5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন : – (a) ‘রক্তকরবী’ নাটকে নন্দিনীর প্রিয় ফুল রক্তকরবী। নাটকটির নামকরণে ‘রক্তকরবী’ ফুলের তাৎপর্য ব্যাখ্যা করুন। 20 – (b) মহিম ও সুরেশের মধ্যে অচলার চলাচলই মহিম-অচলার দাম্পত্যে দাহ অনিবার্য করে তুলেছিল—এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে আপনার অভিমত দিন। 15 – (c) ‘জাগরী’ উপন্যাসের গঠনগত স্বাতন্ত্র্য বিষয়ে আপনার বিশ্লেষণাত্মক ব্যাখ্যা প্রদান করুন। 15 KVMS-D-BNG/26 3 [P.T.O.] # 7. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন : – (a) ‘নবজাতক’ কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ইতিহাস ও সমসাময়িক জীবনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আপনার পাঠ-অভিজ্ঞতার সাহায্যে আলোচনা করুন। 20 – (b) প্রথম চৌধুরীর প্রবন্ধ অবলম্বনে কালিদাস ও জয়দেবের কাব্যের তুলনামূলক আলোচনা করুন। 15 – (c) ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটির অ্যাবসার্ডিটি সংগঠনে ‘লেখক’ চরিত্রটির গুরুত্ব পর্যালোচনা করুন। 15 # 8. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন : – (a) জীবনানন্দ দাশের পাঠ্য কবিতা অবলম্বনে কবির প্রকৃতিচেতনার স্বরূপ নির্ণয় করুন। 15 – (b) মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জীবনের জটিল মনস্তত্ত্বের ছবি পাওয়া যায়। প্রাসঙ্গিক গল্পগুলি অবলম্বনে মন্তব্যটির প্রাসঙ্গিকতা বিচার করুন। 15 – (c) ‘আরণ্যক’ উপন্যাস জুড়ে ছড়িয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিবিড় প্রকৃতি-মুগ্ধতার নিদর্শন। তথ্য ও যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করুন। 20 ★★★ KVMS-D-BNG/26 4 SB27—18

Questions reproduced from the official paper for study purposes; verify on the exam-conducting body’s official website.

No Comments

Post A Comment