11 Sep UPSC Civil Services (Main) Examination 2026 — Bengali (Compulsory): Question Paper | Plutus IAS
The questions below are from Bengali (Compulsory) of UPSC Civil Services (Main) Examination 2026 (held 2026-08-29) — the actual paper, which is public government content. This page carries the questions for reference and revision; model answers for this paper are not published here.
Official paper (PDF): upsc.gov.in.
- নিম্নলিখিত যে কোনও একটি বিষয়ে 600 শব্দের মধ্যে প্রবন্ধ রচনা করুন : 100 – (a) ভারতবোধের ধারণা এবং আমাদের ভবিষ্যৎ – (b) ডিজিটাল যুগে নাগরিকদের কর্তব্য – (c) ভারতের মহাকাশ গবেষণা এবং মঙ্গল অভিযান – (d) স্বাস্থ্য পরিষেবার প্রাপ্তি ও প্রকৃতি
- নিম্নলিখিত গদ্যাংশটি মনোযোগ দিয়ে পড়ুন এবং যে সকল প্রশ্ন পরে করা হয়েছে তার উত্তর সংক্ষেপে, স্পষ্ট ও শুদ্ধ ভাষায় লিখুন : 12×5=60 দুঃখের যে জায়গায় ভয়ের অবস্থান, আনন্দের সেই জায়গায় রয়েছে উৎসাহের জোয়ার। যে কাজে কোনওরকম কষ্ট বা ক্ষতি থাকে তা মোকাবিলার জন্য সাহসের প্রয়োজন, যা সেই কাজকে উৎসাহ ও আনন্দে বোঝা যায়। কষ্ট বা ক্ষতির মাত্রা অনুসারে উৎসাহেরও ধরন বোঝা যায়। সাহিত্য সমালোচকগণ এগুলোকে শ্রেণিভুক্ত করেছেন যুদ্ধের বীরত্ব, দানের বীরত্ব ও সমবেদনার বীরত্ব হিসেবে। এদের মধ্যে সবচেয়ে পুরনো এবং গুরুত্বপূর্ণ হল যুদ্ধের বীরত্ব — যেখানে আঘাত, পীড়া এমনকী মৃত্যুও গ্রাহ্য হয় না। এই ধরনের বীরত্ব স্মরণাতীত কাল থেকেই চলে আসছে, যাতে সাহস ও প্রয়াস দুইই চরম উৎকর্ষে পৌঁছায়। কিন্তু কষ্ট বা পীড়াকে সহ্য করার সাহস থেকেই কেবল উৎসাহের সৃষ্টি হয় না — এর সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন আনন্দময় প্রয়াস বা আগ্রহের। অজ্ঞান না হয়ে বড় ফোঁড়া কাটানোর বিষয়ে রাজি হওয়াকে সাহস বলা যেতে পারে, উৎসাহ নয়। এইরকমই নীরব থেকে কোনওরকম হাত-পা না ছুঁড়ে প্রবল প্রহার সহ্য করতে রাজি থাকাকে সাহস হিসেবে ধরে নেওয়া যায় এবং কঠিনতম আঘাতের সামনেও স্থির থাকতে পারাকে বলা হয় সহ্যশক্তি। এইরকম সাহস ও অধ্যবসায়কেই উৎসাহের অন্তর্ভুক্ত করা চলে — যদি সেই সাহসী বা সহনশীল ব্যক্তি আনন্দের সঙ্গে তার কাজ করে যেতে পারে যাতে ওই সমস্ত আঘাত সে সহ্য করে চলতে পারে। অতএব উৎসাহ দেখা যায় আনন্দময় প্রয়াস বা আগ্রহে, কেবল কাঠিন্য সহ্য করার পরোক্ষ শক্তিতেই নয়। অধ্যবসায় ও সাহস উভয়ই উৎসাহের মধ্যে দিয়ে প্রেরিত হয়। সম্পত্তি ত্যাগজনিত কষ্ট এবং জীবনের কাঠিন্যকে সহ্য করাই কোনও দানশীল ব্যক্তির সাহস হিসেবে বিবেচিত হয়। ঔদার্য তখনি স্বীকৃতি পায় যখন দাতা তাঁর দানশীলতার কারণে নিজস্ব জীবনযাপনে কোনও না কোনও কাঠিন্য বা অসুবিধার সম্মুখীন হন। যত বেশি মাত্রায় তিনি তাঁর জীবনযাপনে কাঠিন্য বা অসুবিধার সম্মুখীন হন, তত বেশি মাত্রায় হয়ে ওঠেন মহৎ। কিন্তু যদি না এই সম্পত্তি ত্যাগের ইচ্ছে সম্পূর্ণরূপে হৃদয়জনিত ও আনন্দের হয়, তবে সেখানে উৎসাহের সৃষ্টি হয় না। যুদ্ধ ছাড়াও পৃথিবীতে আরও কঠিন কিছু কাজ আছে যাতে চূড়ান্ত শারীরিক পীড়া, এমনকী মৃত্যুর সম্ভাবনা যুক্ত থাকে। গবেষণার জন্যে বরফাবৃত, মেঘ ছোঁয়া, অবিচল পর্বতচূড়ায় ওঠা, মেরুপ্রদেশ বা সাহারা মরুভূমিতে ভ্রমণ; নির্দয়, বর্বর উপজাতিগুলোর মাঝে অজানা গভীর জঙ্গলে প্রবেশ করা — এগুলোও সাহসিকতা ও শৌর্যের কাজ। এই সমস্ত কাজে মানুষেরা যখন সানন্দ আগ্রহে যুক্ত হয় তখন সেটাও হয়ে ওঠে এক উৎসাহপূর্বক প্রদর্শন। – (a) উৎসাহের মধ্যে সাহসের ভূমিকাটি স্পষ্ট করো। 12 – (b) অধ্যবসায় বলতে কী বোঝো? 12 – (c) উৎসাহ কীভাবে অর্জন করা যায়? 12 – (d) আনন্দময় আগ্রহ এবং উৎসাহের মধ্যে আন্তসম্পর্ক নির্ণয় করো। 12 – (e) দানশীল ব্যক্তিকে দান করার জন্য কী কী মেনে চলতে হয়? 12
- নিম্নলিখিত গদ্যাংশটি ইংরেজিতে অনুবাদ করুন : ভারতীয় নাবিক তাদের জাহাজ চালানোর দক্ষতার দরুন প্রাচীনকাল থেকেই প্রসিদ্ধ। তারা আজ থেকে 5000 বছর আগে সমুদ্রে নৌচালনা শুরু করেছিল। সেই সময়, সমুদ্র যাত্রায় খুব কম যন্ত্র-ই ব্যবহৃত হত। আজকের সূক্ষ্ম জটিল যন্ত্রপাতি তখন ছিল না। যাই হোক প্রাচীন যুগের নাবিকদের হয়তো ছিল তীক্ষ্ণ ইন্দ্রিয়বোধ এবং আবহাওয়ার ধরন সম্পর্কেও উৎসাহী বোধগম্যতা। তারা গ্রহ-নক্ষত্রের পর্যবেক্ষণ দ্বারা বাতাসের গতিপ্রকৃতি বুঝত এবং সমুদ্রের জলের রং দেখে জলের গভীরতা নির্ধারণ করত। সামুদ্রিক জীবন পর্যবেক্ষণ করে, তারা স্থলভাগ কত দূরে এমনকী কখনও একটি দেশের অবস্থানও বুঝে নিত। সেই সব দিনে সমুদ্র-শিক্ষাব্যবস্থা ছিল না, তাই যা কিছু প্রশিক্ষণ তারা পেয়েছিল, সবটাই অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা — যা ভুল থেকে সঠিক সিদ্ধান্তে তাদের পৌঁছে দিত। কখনও কখনও যখন দুর্ঘটনা ঘটত, তাদের সাহস ও আত্মবিশ্বাসই তাদের প্রাণিত করত। এই শক্তি নিয়েই সমুদ্রযাত্রায় তারা কখনও পশ্চিম পারস্য উপসাগর, পূর্ব-তটে আফ্রিকা এবং দূরবর্তী দ্বীপপুঞ্জ যেমন ইন্দোনেশিয়া, কসোভিয়া, আলাম, বার্নিও তথা সেলেবস-এর মতো দূর-দূরান্তরে পূর্বদিকে পৌঁছতে সক্ষম হয়েছিল। সামুদ্রিক প্রশিক্ষণের আধুনিক যুগের সূচনা হয় 1920 সালের প্রথম দিকে। স্বাধীনতার পর ভারতে পরিবর্তনের এক সুখকর ঢেউ এসেছিল। ভারতের গৌরবময় জাহাজি পরম্পরার সূর্য, যা কয়েক শতক আগে অস্ত গিয়েছিল, তার উদয় এবং উজ্জ্বলতা আরও একবার সম্ভবপর হয়েছে। ভারতীয় জাহাজ-ব্যবস্থা এখন সঠিক দিশার অভিমুখে এগিয়ে চলেছে।
- নিম্নলিখিত গদ্যাংশটি বাংলায় অনুবাদ করুন : Orientation for entrepreneurship has to start right from the schools. In schools, teachers need to highlight the role of entrepreneurship in national development. During college, students must be exposed to business development opportunities and must be trained towards the creation of new enterprises. Parents should encourage their children to take up new ventures after their education. We should cultivate a mindset that 'Idea is wealth'. The government must create a facilitating environment for the provision of venture capital for innovative ideas without collateral security. Universities and engineering and management institutions should work with banks and other funding agencies towards simplifying procedures for setting up businesses and working with entrepreneurs till the project becomes self-sustaining and viable. Procedures in government should facilitate the spotting and recognition of new Indian talent in entrepreneurship by creating a level playing field for healthy competition. Citizens who can afford it should turn themselves into angel investors or start venture capital organizations to fund such new ventures. Big and small industries need to have an open mind in order to encourage and partner with young entrepreneurs.
- (a) বিপরীতার্থক শব্দ লিখুন : 2×5=10 | (i) | জোড় | 2 | | — | — | — | | (ii) | বন্দনা | 2 | | (iii) | শীত | 2 | | (iv) | দেনা | 2 | | (v) | সাধু | 2 | (b) বিশিষ্টার্থে বাক্যে প্রয়োগ করুন : 2×5=10 | (i) | আকাশ থেকে পড়া | 2 | | — | — | — | | (ii) | ঝড়ঝাপটা | 2 | | (iii) | ধনুকভাঙা পণ | 2 | | (iv) | ননীর পুতুল | 2 | | (v) | মগের মুলুক | 2 | (c) ব্যাসব্যাক্যসহ সমাস নির্ণয় করুন : 2×5=10 | (i) | রথদেখা | 2 | | — | — | — | | (ii) | জনশূন্য | 2 | | (iii) | গুপ্তচর | 2 | | (iv) | সাতসমুদ্র | 2 | | (v) | প্রিয়সখা | 2 | (d) অশুদ্ধি সংশোধন করুন : 2×5=10 | (i) | উপযোগীতা | 2 | | — | — | — | | (ii) | পরিসেবা | 2 | | (iii) | সন্মান | 2 | | (iv) | নন্দীনি | 2 | | (v) | সন্ধ্যা | 2 |
Questions reproduced from the official paper for study purposes; verify on the exam-conducting body’s official website.
Related — other papers of this exam
- All papers — UPSC Civil Services (Main) Examination 2026 hub
- Essay (Paper-I) — questions & model answers
- General Studies-I (Paper-II) — questions & model answers
- General Studies-II (Paper-III) — questions & model answers
- General Studies-III (Paper-IV) — questions & model answers
- General Studies-IV (Paper-V) — questions & model answers
- Assamese (Compulsory) — question paper
- Bodo (Compulsory) — question paper
- English (Compulsory) — question paper
- Gujarati (Compulsory) — question paper
- UPSC Civil Services (Main) Examination 2026 — Gujarati (Compulsory): Question Paper | Plutus IAS - September 11, 2026
- UPSC Civil Services (Main) Examination 2026 — English (Compulsory): Question Paper | Plutus IAS - September 11, 2026
- UPSC Civil Services (Main) Examination 2026 — Bodo (Compulsory): Question Paper | Plutus IAS - September 11, 2026

No Comments